জগন্নাথপুরে এক সপ্তাহ ধরে যুবক নিখোঁজ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামে শাহাজাহান আলী (২৮) নামে এক যুবক গত ৭দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন আত্নীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে দুশ্চিন্তায় ভুগছেন। এঘটনায় জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। পুলিশ এখনো যুবকের সন্ধান পায়নি।
পুলিশও নিখোঁজ যুবকের পারিবারিক সূত্র জানায়, আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক (আটঘর) গ্রামের মদরিছ আলীর ছেলে শাহাজাহান আলী গত ২২ মে মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে স্থানীয় বাজারের উদ্দেশ্যে বের হয়ে আরে ফিরেনি। পরিবারের লোকজন আত্বীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়েন। এঘটনায় ২৩ মে বুধবার নিখোঁজ যুবকের বড় ভাই আব্দুস ছামাদ জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। (যার নং ৯২৭)।
নিখোঁজ যুবকের ভাই আবদুস ছামাদ জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আমাদের ভাই আর বাড়ি না ফেরায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। গত ৭দিন ধরে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তায় ভুগছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোন (যার নং ০১৭২০৮১৯৪৩৯) বন্ধ রয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামের যুবক নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি দায়েরের পর থেকে নিখোঁজ যুবকের সন্ধান বের করতে আমরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি ।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed