Main Menu

কানাইঘাটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারাইনপুর পূর্ব জামে মসজিদে জুহরের নামাজের পর মৃত কুদরত উল্লাহর জানাজার নামাজে ইউপি সদস্য শরিফ উদ্দিন গং ও সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান গংদের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কথাকাটাকাটির জের ধরে বেলা আড়াইটার দিকে দু’ পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়।

ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং ঘটনাস্থল থেকে ইউপি সদস্য শরিফ উদ্দিনের দুই স্ত্রী মনোয়ারা বেগম ও রোমানা বেগম এবং অপর পক্ষের মৃত আহমদ আলীর পুত্র শাহাব উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় আজিজুর রহমান পক্ষের মৃত আলা উদ্দিনের পুত্র আহত হেলিম উদ্দিন বাদী হয়ে শরিফ উদ্দিন গংদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed