ফ্রান্সে বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির ইফতার মাহফিল
এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে : ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সম্মানার্থে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার প্যারিসের পন্থা হলে সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সরব অংশগ্রহণে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল যেন এক মিলনমেলায় পরিণত হয়েছিল।
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের আহবায়ক আমিনুর রাশিদ টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব জালাল উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এমএ কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েস, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম সেলিম, সালেহ আহমদ চৌধুরী , সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জসিম উদ্দিন ফারুক,এডভোকেট রামজীদ আলী, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সভাপতি মানিক মিয়া, রাজনগর সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি ও ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, ফ্রান্স আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও মাটির সুরের সভাপতি আমিন খান হাজারী, ইনালকো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আহমদ।
রিপন আহমদের পবিত্র কোরান তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, আবু খালেদ মুসা,সায়েল আহমদ,হান্নান খান,মাসুদ আহমদ, দেলোয়ার হোসেন, পারভেজ আহমদ, হাসান আহমদ, মোয়াজ্জেম হোসেন কামাল,পারভেজ উদ্দিন,বাহার উদ্দিন,হিরো আহমদ, আজাদ আহমদ,হেলাল উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সিলেট জেলার ঐতিহ্যবাহী একটি জনপদ বিয়ানীবাজার। মহান মুক্তিযোদ্ধ থেকে শুরু করে দেশের সকল ক্রান্তি লগ্নে দেশে বিদেশে এ এলাকার মানুষ দেশের তরে অকাতরে কাজ করে চলেছেন। ফ্রান্সেও এ ধারা অব্যাহত থাকলে প্রবাসীরা অনেক উন্নতির শিখরে আরোহন করবে।
পরে দেশ ও প্রবাসীদের কল্যানে দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।
Related News
২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে বসবাসের অভিযোগে সিলেটের ৩ জনসহ আরও ২৩ বাংলাদেশিকেRead More
আরব আমিরাত প্রবাসীদের যে তথ্য দিল আবুধাবি দূতাবাস
Manual6 Ad Code প্রবাস ডেস্ক: ছুটিতে বাংলাদেশে থাকা প্রবাসীদের স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যRead More



Comments are Closed