প্রবাসীর ১৩ লাখ টাকা আত্মসাতে স্ত্রীর ডাকাতির নাটক
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কুয়েত প্রবাসীর ১৩ লাখ টাকা আত্মসাতের জন্য ‘ডাকাতির’ নাটক সাজিয়েছেন তার স্ত্রী শান্তি বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরতলীর খাসগাঁও এলাকার কুয়েত প্রবাসী খোকা মিয়ার বাড়িতে গত ২৩ মে বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে; এমন খবরে পুলিশ ও স্বজনদের জড়ো করে শান্তি বেগম। কিন্তু ডাকাতির আলামত দেখে পুলিশের সন্দেহ জাগে। পরে শান্তি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেওয়া হয়। এ সময় সে ডাকাতির নাটকের কথা স্বীকার করে।
শান্তি বেগম পুলিশকে জানান, জমি কিনতে তার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশ থেকে চাপ দিয়ে আসছিলেন। তার হাতে কোনও টাকা নেই; এই কথা তিনি স্বামীকে বিশ্বাস করাতে পারেননি। তাই স্বামীর হাত থেকে টাকা বাঁচাতে এই নাটক সাজিয়েছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম শক্রবার এই ডাকাতি নাটকের তথ্য নিশ্চিত করেন।
ঘটনার শিকার খোকা মিয়া কুয়েত থেকে ফোনে ওসি নজরুল ইসলামকে বলেন, ‘জীবনের সব সঞ্চয় দেশে স্ত্রীর কাছে পাঠিয়েছি। দুই দিন আগেও স্ত্রী বলেছে, জমি কেনার টাকা ব্যাংক থেকে তুলে রেখেছে। বুধবার রাতে বলেছে, ডাকাতি হয়ে গেছে। ১৩ লাখ টাকা দিয়ে বৃহস্পতিবার (২৪ মে) জমি কেনার কথা হয়েছিল তার সঙ্গে।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শান্তি বেগমের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed