ছাত্রদল নেতা ভিপি মাহবুবকে কারাফটকে সংবর্ধনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দীর্ঘদিন কারাবরণ শেষে জামিনে মুক্ত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব। বুধবার আদালত থেকে সকল মামলায় জামিন নিয়ে বের হন। মুক্তির সময় তাকে কারাফটকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলগেট থেকে শতাধিক মোটর সাইকেল শোডাউন দিয়ে তাঁকে মেজরটিলাস্থ তার বাসভবনে নিয়ে যান নেতাকর্মীরা।
জেলগেটে দেয়া ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, উপদেষ্টা মাহজারুল ইসলাম ডালিম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed