চাঁদ দেখা যায়নি, রোজা শুক্রবার থেকে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের আকাশে আজ বুধবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস। সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হবে শুক্রবার থেকে। বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রোজার নিয়ত করবেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
রমজানের চাঁদ দেখা না যাওয়ায় কাল বৃহস্পতিবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। বৃহস্পতিবার সিলেটে সেহরির শেষ সময় ভোররাত ৩টা ৩৯ মিনিট। শুক্রবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।
অন্যদিকে, বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকেও এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed