বরিশালে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বরিশালের বাকেরগঞ্জে মাদরাসার সুপার মাওলানা আবু হানিফাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে ১৬ মে বুধবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সহ সভাপতি মুয়ীনুল ইসলাম এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কার্যকরি সদস্য মোঃ আব্দুল মতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন ও জ্যোতিষ মজুমদার, কেন্দ্রীয় সদস্য কালিপদ দাস, সিলেট মহানগর সভাপতি বাহার উদ্দিন আকন্দ, যুব ইউনিয়নের জাতীয় পরিষদ সদস্য নিরঞ্জন দাস খোকন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মোঃ জয়নুল ইসলাম, সোচ্চার সিলেটের সাধারণ সম্পাদক অর্জুন চক্রবর্তী, ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, জেলা যুবলীগ নেতা জুনায়েদ খোরাসানী। আরো বক্তব্য রাখেন মাওলানা সালেহ আহমদ, কাজল চন্দ্র দাস, আহমদ হোসেন, অপু কুমার দাস, ফজলে রহমান চৌধুরী, নিরঞ্জন সরকার, হাবিবুর রহমান, এম.এ জলিল, আবুল বাশার, এহসানুল হক, সৈয়দ ফয়জুল ইসলাম, জামাল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে দুষ্কৃতকারী জাহাঙ্গীর গংদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় হযরত শাহজালাল (রহ.)’র পুণ্যভূমি সিলেট থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed