Main Menu

দশমিনায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনায় বজ্রপাতে মো. আয়জ উদ্দিন সরদার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টায় উপজেলার দূর্গম নবগঠিন ৭ নং চরবোরহান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ চরবোরহান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আয়জ উদ্দিন সরদার ওই গ্রামের মৃত মো. শরুবালি সরদারের ছেলে।
জানা গেছে, আয়জ উদ্দিন সরদার ওই এলাকায় একটি রাস্তার মাটিকাটার কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে বিরতি দিয়ে রাস্তার পাশে বসেই সকালের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় প্রচন্ড বেগে ঝড় শুরু হয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed