Main Menu

শ্রীমঙ্গলে গাড়ির চাপায় এক নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সাবিত্রী দাস নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার সিন্দুরখাঁন বাজারে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বুধবার (১৬ মে) সকালে পার্শবর্তী জাম্বুরাছড়া একটি জিপ গাড়ি বাজার অতিক্রমকালে বাজারের সামনে পথচারী ওই মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সাবিত্রী দাস উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা সুনিল দাসের স্ত্রী।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নারায়ন চন্দ্র সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জসিম জানান, ঘটনার পর জিপ গাড়ির চালক পালিয়ে গেলে তাকে ধরা সম্ভব হয়নি, তবে ঘাতক জিপ গাড়িটিসহ গাড়ির হেল্পার সুরুজ মিয়াকে অটক করা হয়েছে। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান তিনি। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed