Main Menu

সিকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের জয়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষকদের বড় সংগঠন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ (গশিপ) কর্তৃক মনোনীত পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয় লাভ করে।
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উদ্যানতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম।
জয়ী হওয়া অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ শারফ উদ্দিন, কোষাধ্যক্ষ পদে উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্য বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্য বিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন। সদস্য পদ পেয়েছেন ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রামীন সমাজ বিজ্ঞান ও উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মিটু চৌধুরী, জলজ সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগ প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের সহকারী প্রফেসর ডাঃ মৌসুমী পুরকায়স্থ, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি বিভাগের মোঃ নাজমুল হোসাইন এবং গ্রামীন সমাজ বিজ্ঞান ও উন্নয়ন বিভাগের মোঃ আব্দুল আহাদ।

Share





Related News

Comments are Closed