গোলাপগঞ্জে ইউএনও’র মোবাইল নম্বর ‘ক্লোন’ করে চাঁদা দাবি
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারী মোবাইল নম্বর ক্লোন করে বিশেষ বরাদ্দের জন্য চাঁদা দাবী করেছে প্রতারক চক্র। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলামের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র গোলাপগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জহির আহমদ সেলিমের কাছে একটি বিশেষ বরাদ্দের জন্য বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে।
বিষয়টি কাউন্সিলরের সন্দেহ হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলামকে অবগত করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম সেলিম আমার সরকারী নাম্বার থেকে টাকা দাবির বিষয়টি বললে নম্বরটি প্রতারক চক্র ক্লোন করেছে বলে আমি নিশ্চিত হই। তাৎক্ষনিক উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করি। এ ব্যাপারে থানা প্রশাসনকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed