সিলেটে ‘ভুল চিকিৎসায়’ দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আধাঘণ্টার ব্যবধানে দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ এপ্রিল) নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ডি এম টি সেফওয়ে হাসপাতালে সকাল ৭টা ও সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই প্রসূতি হলেন, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের শাখাওয়াত হোসেনের স্ত্রী আসমা বেগম (২৪) ও জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের চুনাহাটি গ্রামের রুবেল আহমদের স্ত্রী ফয়জুন নাহার (২২)।
নিহত আসমা বেগমের ভাই কাইয়ুম আল রনি অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসায় তার বোন মারা গেছেন। বোনের প্রসব বেদনা ওঠার আগেই রাতে ডা. মিনতি সিনহা অস্ত্রোপচার করেন। সিজারে একটি কন্যা সন্তান হয়। এরপর একজন নবীন চিকিৎসককে দায়িত্বে রেখে চলে যান ওই চিকিৎসক। সকালে রোগীর অবস্থা স্বাভাবিক থাকলেও একটি ইনজেকশন দেওয়ার পর তার বোন মারা যায়।
অন্যদিকে, ফয়জুন নাহারের স্বামী রুবেল আহমদ জানান, রাতে ডা. মিনতি সিনহা তার স্ত্রীর অস্ত্রোপচার করেন। তার একটি পুত্র সন্তান হয়। সকাল ৭টার দিকে তার স্ত্রীর অবস্থা খারাপ হলে দায়িত্বরত চিকিৎসক ডা. আশরাফ এসে ইনজেকশন পুশ করার পর রোগীর অবস্থার অবনতি হতে থাকে। সকাল সাড়ে ৭টার দিকে ফয়জুন নাহার মারা যান।
তিনি অভিযোগ করেন, রোগী মারা যাওয়ার পর বিল না রেখেই রোগী বিদায় করে দেওয়ার চেষ্টা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই দুই নারীর স্বজনদের অভিযোগ, দুই রোগীর অবস্থার অবনতি হওয়ার পর চিকিৎসকদের খোঁজ মেলেনি। তারা হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মিনতি সিনহা বলেন, তিনি দুই রোগীকে রাতে অপারেশন করে রেখে যান। রোগীর অবস্থার অবনতি হলেও কেউ তাকে জানায়নি।
তিনি বলেন, রোগীর অবস্থা খারাপ হওয়ার পর হয়তো কোনো ভুল ইনজেকশন পুশ করা হতে পারে। চিকিৎসার গাফিলতি থাকলে ময়না তদন্তে তা বেরিয়ে আসবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed