খাবারের সাথে ঔষধ মিশিয়ে চুরি ও ধর্ষনের চেষ্টা, আটক ১
সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে মালামাল লুট এবং ধর্ষনের চেষ্টা করায় শাকিল মৃধা (৩০) নামে এক যুবকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ছোটাবাইশদিয়া ইউনিয়নের তিলা গ্রামের মোতালেব হাওলাদারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত শনিবার সন্ধা ৭টার দিকে তিলা গ্রামের হাচন মৃধার ছেলে শাকিল (৩০) ও সুলতান খলিফার ছেলে রায়হান (১৮) একই গ্রামের লাল মিয়া খলিফার বাসায় জুস নিয়ে যায় এবং জুস খাওয়ানোর পরে তার স্ত্রী, দুই মেয়ে এবং নাতি অচেতন হয়ে পরলে তার দুই মেয়েকে ধর্ষনের চেষ্টা চালায়। পরে রাত ৮ টার দিকে লাল মিয়া খলিফা বাসায় ফিরলে অপরাধীরা তার মেয়েদের স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়। এ ব্যপারে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অচেতন ব্যক্তিদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র জানান, চেতনানাশক ঔষধ মিশিয়ে এক পরিবারের সদস্যদের অজ্ঞান করে চুরি করার দায়ে শাকিল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
Related News
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More
ভোলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণেরRead More



Comments are Closed