শাবিতে ছাত্রলীগ নেতার উপর হামলা, আহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি তারিকুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ভার্সিটি গেইটে সাতকরা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। এসময় আব্দুল্লাহ রনি নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। তার পায়ে গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। রণি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। রনির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় এবং বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ময়মনসিংহ এসোসিয়েশনের সাবেক সভাপতি। সে শাবির ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র নেতাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে সিনিয়র নেতারা ক্যাম্পাসের বাইরে সাতকড়া রেস্টুরেন্টে খাওয়ার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় ক্যাম্পাসে পুলিশী নিরাপত্তা বাড়ানো হয়েছে।
শাবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম অভিযোগ করে বলেন, রাতে ক্যাম্পাসের বাইরে সাতকড়া রেস্টুরেন্টে বসে গল্প-গুজব করছিলেন। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ-সভাপতি সৈয়দ জুয়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের নেতৃত্বে কয়েকজন কর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনিসহ তার কর্মীরা আহত হন।
এ বিষয়ে শাবি ছাত্রলীগের অপর সহ-সভাপতি সৈয়দ জুয়েম বলেন, তরিকুল ইসলাম তারেক গুলি চালিয়ে সাধারণ শিক্ষার্থীকে আহত করে। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাকে ধাওয়া দেয়। তারিকের বিরুদ্ধে ছাত্রদলকে প্রশ্রয় দেয়াসহ নানা অভিযোগ করেন জুয়েম।
শাবির প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাতকড়া রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সী মেডিকেল অফিসার জানান, আহত ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত আছে বলে জানান তিনি।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ক্যাম্পাসের বাইরে এ ঘটনা ঘটলেও ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহত এক ছাত্রকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক আহমদ জানিয়েছেন, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার পর পরই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed