জৈন্তাপুর উপজেলা আ’লীগ সভাপতির দাফন সম্পন্ন
মো. রেজোয়ান করিম শাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর নামাজে জানাজা ২০ মার্চ মঙ্গলবার বেলা ২টায় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়৷ প্রবীন রাজনীতিবিদ জৈন্তিয়ার আপমর জনসাধারনের আস্তার প্রর্তীকের শেষ বিদায় জানান কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি৷
মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলোট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, আশফাক আহমদ, সহ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিজাম উদ্দিন, নাসির উদ্দিন খান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, খদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আফছর আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহীম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডক্টর এনামুল হক সরদার, নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আহমদ আলী, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, চিকনাগুল ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, আব্দুল মতিন, এবিএম জাকারিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্তাজ আলী, আ.লীগ নেতা শাহাদৎ রহিম, জৈন্তাপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, আ.লীগ নেতা আব্দুল কাদির, আলা উদ্দিন, হানিফ মোহাম্মদ, মুহিবুর রহমান মেম, সিরাজুল ইসলাম সিরাজ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, সাবেক ছাত্রলীগের সভাপতি কয়ছর আহমদ, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন৷ এছাড়া মরহুমের নামাজে জানাজায় উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি নামাজে জানাজায় অংশ গ্রহন করেন৷ নামাজে জানাজা শেষে হরিপুর বাজার মাদ্রাসার কবরস্থানে মোহাম্মদ আব্দুল্লাহ দাফন সম্পন্ন করা হয়৷
এদিকে রাষ্ট্রিয় সফরে থাকায় জাতীয় সংসদ সদস্য ইমরান আহমদ মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মগফিরাত ও শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন৷
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ মুরব্বি আলহাজ্ব মো. আব্দুল্লাহ গতকাল সোমবার বিকেল পৌনে চারটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মরহুম আব্দুল্লাহ ১৯৯৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির মুরব্বি ছিলেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed