নায়িকা দিতি’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে দুই বছর আগের এই দিনে (২০ মার্চ, ২০১৬) বিকাল ৪টা ৫ মিনিটের দিকে না ফেরার দেশে চলে যান নন্দিত অভিনেত্রী দিতি।
প্রয়াত অভিনেত্রী-পরিচালক দিতির পুরো নাম পারভীন সুলতানা দিতি। ১৯৬৫ সালের ৩১ মার্চ তার জন্ম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু।
এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে তিনি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতেই অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, উসিলা, লেডি ইন্সপেক্টর, খুনের বদলা, আজকের হাঙ্গামা, শেষ উপহার, চরম আঘাত, অপরাধী, কালিয়া, আকাশ ছোঁয়া ভালোবাসা প্রভৃতি। দিতি অসুস্থ হওয়ার আগে সর্বশেষ অভিনয় করেছেন ‘আইসক্রিম’ ছবিতে। যা একই বছরের ২৯ এপ্রিল মুক্তি পেয়েছিল।
মৃত্যুর কয়েক বছর আগে দিতি ছোট পর্দায়ও নিজেকে ব্যস্ত রাখেন। একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করতেন। সঙ্গে রান্না বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন সাফল্যের সঙ্গে। এছাড়া তিনি বেশ কিছু নাটকও পরিচালনা করেছেন।
প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন দিতি। তাদের সংসারে লামিয়া ও দীপ্ত নামের দুই সন্তান রয়েছে। সোহেল চৌধুরীর মৃত্যুর পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ঘর বাঁধেন এই অভিনেত্রী। তবে সেই সংসারও বেশি সময় টেকেনি।
মৃত্যুর আগ পর্যন্ত দুই ছেলে-মেয়েকে নিয়ে ভালোই ছিলেন তিনি।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed