সিলেট জেলা প্রেসক্লাবের ‘পরিবার উৎসব’ শনিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহনে দিনব্যাপী আনন্দ-আয়োজন ‘সিলেট জেলা প্রেসক্লাব পরিবার উৎসব’ আগামী ১০ মার্চ শনিবার শহরতলীর আলী বাহার চা বাগান বাংলোতে অনুষ্ঠিত হবে।
এ আনন্দ-আয়োজনে অংগ্রহনের জন্য ক্লাবের সকল সদস্যকে তাদের পরিবার-পরিজন নিয়ে শনিবার সকাল ৮ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। ওখান থেকে সকল সদস্যকে উৎসব প্রাঙ্গণে নিয়ে যাবে ক্লাবের নিজস্ব পরিবহন।
‘সিলেট জেলা প্রেসক্লাব পরিবার উৎসব’ সুন্দর ও সফল করে তোলার জন্য সকল সদস্যের সহযোগীতা কামনা করেছেন জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed