Main Menu

রাবি শিক্ষার্থীকে মারধর, ছাত্রলীগ নেতার বহিষ্কার দাবি

উজ্জ্বল হোসেন,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী মঈনুল ইসলামের ওপর ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে অনুশীলন নাট্যদল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিশিষ্ট নাট্যজন ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘সাংস্কৃতিক কর্মীদের হামলাকারীরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিরা সবসময় ঘাপটি মেরে বসে থাকে। যারা অসা¤প্রদায়িকতার কথা বলে, সুযোগ পেলেই এই সন্ত্রাসীরা তাদের উপর হিং¯্রতার বহিঃপ্রকাশ ঘটায়। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটলেও এর কোন বিচার হচ্ছে না।’
এসময় নাট্যকর্মীকে মারধরকারীর শাস্তি দাবি করেন তিনি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র’র (টিএসসিসি) পরিচালক হাসিবুল আলম প্রধান বলেন, যারা নাটক করে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তারা বিশ্ববিদ্যালয়ের আলোকবর্তিকা স্বরুপ। তাদের উপর উপর আঘাত করা মানে বিশ্ববিদ্যালয়কে আঘাত করা। যারা এই সন্ত্রাসমূলক কর্মকান্ডের সাথে জড়িত তাদের স্থান এই বিশ্ববিদ্যালয়ে হতে পারে না। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।

একই দাবি জানিয়ে বাংলাদেশ গ্রাম ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বলেন, অনুশীলন নাট্যকর্মীর উপর আঘাত করা মানে সারাদেশের নাট্যকর্মীর উপর আঘাত করা। আমরা এর সঠিক বিচার চাই। প্রশাসন যদি এর সঠিক বিচার দিতে ব্যর্থ হয় তাহলে শুধু বিশ্ববিদ্যালয় নয় সারাদেশে আমরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব।

অনুশীলন নাট্যদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক মলয় কুমার ভৌমিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের (রাজশাহী শাখা) সাধারণ সম্পাদক দিলিপ কুমার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, দর্শন বিভাগের অধ্যাপক আবু বকর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের (পাবনা শাখা) সভাপতি আবুল কাসেম, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিত কুমার, রাবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক সুজন আলী প্রমুখ।

এদিকে মঈনুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিস্কারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের সামনে অনুশীলন নাট্যদলের কর্মী মঈনুল ইসলাম বেধড়ক করেন সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামী মাহমুদুর রহমান কানন ও কলা অনুষদের যুগ্ম সাধারণ-সম্পাদক ঝলক সরকারসহ ছাত্রলীগের ৫-৬জন নেতাকর্মী। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ। এর আগেও গত বছরের ১০ জুলাই মাহমুদুর রহমান কানন ডেইলি স্টারের রাবি প্রতিনিধি আরাফাত রহমানকে মারধরের দায়ে সংগঠন থেকে স্থায়ী বহিস্কার হয়েছিলেন। তবে কেন্দ্রীয় ছাত্রলীগ সম্প্রতি তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে।

Share





Related News

Comments are Closed