Main Menu

বিশ্বনাথে সূচনার ছাগল-জাল বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আয়বর্ধনমূলক কর্মকান্ড সূচনা উপকারভোগীদের মাঝে ছাগল ও জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সূচনা প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে উপজেলার দেওকলস ইউপির একজনকে ছাগল ও লামাকাজি ইউপির তিনজন মৎস্যজীবিকে জাল প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা কাশমীর সুলতানা, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কমলেস বর্মন, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হেসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা সুচনা প্রকল্প সম্বনয়কারী মোছাব্বের রহমান, সূচনার দায়িত্বশীল সৈয়দ আলী, আনোয়ার, নজরুল ইসলাম, শ্যামল, জাহিদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed