Main Menu

সিলেটে নানা আয়োজনে অমর একুশে ও মাতৃভাষা দিবস পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, প্রভাত ফেরি, বর্ণমালা মিছিল, একুশের র‌্যালী, একুশ নিয়ে রচিত কবিতা পাঠের আসর ইত্যাদি।
সিলেট সিভিল ও পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বুধবার ভোর সাড়ে ৫টায় নগরীর ক্বীন ব্রিজ থেকে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত নগ্ন পায়ে প্রভাত ফেরির আয়োজন করা হয়।
সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে একুশের র‌্যালী বের করা হয়। এছাড়া শ্রুতির উদ্যোগে নগরীতে বের করা হয় বর্ণমালা মিছিল। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এই উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর আয়োজন করা হয়।

Share





Related News

Comments are Closed