Main Menu

জৈন্তাপুরে দু’দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর থেকে একরাম হোসেন (২৫) নামের এক ব্যবসায়ী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার দরবস্তবাজারের ‘ড্রেস কিং’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এবং একই উপজেলার দরবস্ত গ্রামের ফখর উদ্দীনের ছেলে।
নিখোঁজের একদিন পর বুধবার এ ঘটনায় জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন একরামের বড় ভাই নাছির উদ্দিন। জিডি নম্বর- ৮৬০।
নাছির উদ্দিন জানান, গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে দরবস্তবাজার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে বের হয়ে একরাম নিখোঁজ হন। নিখোঁজের একদিন পার হয়ে গেলেও তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তাই এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির জানান, একরামকে খোজাঁখুজির পর কোন সন্ধান না পেয়ে তার বড় ভাই থানায় জিডি করেছেন।

Share





Related News

Comments are Closed