Main Menu

গোয়াইনঘাটে ২৫ বস্তা ভিজিএফ’র চালসহ আটক ৩

আলী হোসেন, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থদের বিশেষ ভিজিএফ এর আওতায় বরাদ্ধকৃত ২৫ বস্তা চাল পাচারকালে গাড়ীর চালকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানা পুলিশের এসআই সমিরণ চন্দ্র দাস বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন। যার নং-১৭/১৮।
সরেজমিনে জানা যায়- উপজেলা প্রশাসন হতে বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের নামের তালিকা চাওয়া হলে এরই প্রেক্ষিতে বিভিন্ন ইউপি সদস্যরা তালিকা প্রদান করেন। বন্যায় ক্ষতিগ্রস্থ এসকল পরিবার প্রতি ৩০ কেজি চাল পেলেও স্থানীয় ইউপি সদস্যরা সে অনূযায়ী চাল না দিয়ে আত্বসাৎ করতে বেপরোয়া হয়ে উঠেন। ২০ ফেব্রয়ারী মঙ্গলবার উপজেলা খাদ্য গোদাম হতে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান ২৫২ বস্তা চালের স্থলে ২৭৭ বস্তা চাল গ্রহন করেন। খাদ্য গোদামের তালিকায় ২৫২ বস্তা চাল গ্রহন করা হয়েছে বলে লিপিবদ্ধ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সদরের সবজি বাজার পয়েন্ট দিয়ে জাফলং পাচার কালে ভিজিএফ এর চাল বোঝাই পিকআপ ভ্যান সিলেট-ন-১১-২১৮৯ নং গাড়ী চালক এবাদসহ আলীরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের হাসমত উল্লাহর পুত্র ফারুক আহমদ (৪০) ও একই গ্রামের শফিকুর রহমানের পুত্র মজুল মিয়াকে (৩৫)কে হাতেনাতে আটক করেছে পুলিশ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন চাউল আত্মসাথের ঘটনায় ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এজহারে উল্লেখ করা অপরাপর আসামীদের আটক করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed