Main Menu

ট্রেনের ছাদ থেকে পড়ে ৪ যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর রানীনগরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো চার যুবকের। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ( ২১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাসিমপুর ডাক্তারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (২২), নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আমিনুল ইসলাম ( ২৯), পঞ্চগড়ের বোদা থানার আপেল মাহমুদ (২৫) এবং দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার চৈতাপাড়া গ্রামের ছেলে মুনির (২২)।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতজান এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন ওই চার যাত্রী। ট্রেনটি রানীনগরে এলে তারা একটি ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ছাদ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed