Main Menu

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আ’লীগ কর্মীর মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের আহত আব্দুর রব মিয়া (৩৮) নামের এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তিনি খাজাঞ্চি ইউনিয়নের তিলকপুর গ্রামের মৃত রশিদ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুর রবের সাথে তার চাচাতো ভাই আশিক মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও ছিল। সম্প্রতি মামলার রায় আব্দুর রবের পক্ষে যায়। রায় পাওয়ার পর গত সোমবার সকালে আব্দুর রব মিয়া জমির দখল নিতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬টায় তার মৃত্যু হয়। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন।

Share





Related News

Comments are Closed