ফেঞ্চুগঞ্জের ৫ ইউনিয়নে নির্বাচন ২৯ মার্চ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার নিবাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়)-২ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ৫ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। দীর্ঘ ১৫ বছর পর ফেঞ্চুগঞ্জের নবগঠিত দুুটিসহ ৫টি ইউনিয়নে নির্বাচন তফসিল ঘোষিত হলো।
তফসিল অনুযায়ী রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোয়নপত্র দাখিল ১লা মার্চ, মনোয়ন পত্র বাছাই ৪ ও ৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১২ মার্চ এবং ভোট গ্রহণ ২৯ মার্চ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল জানান, তফসিল ঘোষণার সাথে সাথে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। সকলের সহযোগিতায় দীর্ঘদিন পর এ উপজেলার ইউনিয়ন পরিষদ নিবাচন সুষ্ঠু ভাবে করার আশাবাদ ব্যক্ত করেছেন।
মামলা এবং আইনী জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ কারণে আটকে আছে উপজেলা পরিষদ নির্বাচনও।
এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা হওয়ায় ভোটার এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed