Main Menu

বিশ্বনাথে বাসের ধাক্কায় স্কুলছাত্র আহত

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বাসের ধাক্কায় লুৎফুর রহমান (১১) নামের এক স্কুলছাত্র গুরুত্বর আহত হয়েছে। গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের মিয়ারবাজারের রায়খেলী এলাকায় এ ঘটনাটি ঘটে। লুৎফুর রহমান বিশ্বনাথ উপজেলার রায়খেলী গ্রামের আব্দুস ছালামের পুত্র ও রায়খেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, লুৎফুর রহমান সোমবার বিদ্যালয়ে টিফিনের সময় বাড়িতে খাবার খেয়ে বেলা ২টায় বিদ্যালয়ে ফেরার পথে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে আসা মাত্র জগন্নাথপুর থেকে সিলেট গামী একটি বাস তাকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। এসময় গুরুত্বর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লুৎফুর রহমানের পরিবারে আর্থিক অসচ্ছলতা থাকায় তার চিকিৎসায় ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

Share





Related News

Comments are Closed