হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি তুহিন, সম্পাদক শাকিল
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৮ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭ শনিবার ফেব্রয়ারি এ কমিটি গঠন ঘোষণা করা হয়।
দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিনকে সভাপতি ও একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ঘোষিত এই কমিটিতে অন্যান্য পদবী ও সদস্যরা হলেন, সহ-সভাপতি এনটিএন বাংলা জেলা প্রতিনিধি আব্দুল হালীম, সহ-সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, কোষাধ্যক্ষ দৈনিক লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল।
কার্যকরি সদস্যরা হলেন- যমুনা টিভি জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, এসএটিভি জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, সাপ্তাহিক দেশকাল জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান রতন, চ্যানেল টুয়েন্টি সিক্স জেলা প্রতিনিধি এস কে সাগর, চ্যানেল এস প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, ডেইলি ট্রাইব্যুনাল জেলা প্রতিনিধি এম মুজিবুর রহমান, অনলাইন মিডিয়া ডেইলী করাঙ্গী নিউজ টুয়েন্টি ফোর ডট কম সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক জনতার জেলা প্রতিনিধি ডাঃ শেখ এম এ জলিল।
এদিকে তার আগে এদিন সকাল ১১টা ৩৫মিনিটে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে রফিকুল হাসান চৌধুরী তুহিনের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
যমুনা টিভি জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগরের সঞ্চানায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের বৃহত্তর কল্যাণের স্বার্থে সংশ্লিষ্ট প্রেসক্লাবের গঠনতন্ত্র-ধারা, বিগত দিনের আর্থিক আয়-ব্যয়সহ নানা কর্মকান্ড পর্যালোচনায় উপস্থিত অন্তত ২৫ জন সদস্য আলোকপাত করেন। এসময় সকল সদস্যগণের উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক উপরোক্ত কমিটি ঘোষণা করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed