Main Menu

ছাতকে স্ত্রীর মামলায় বিয়ে পাগল লন্ডনীর কারাদন্ড

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে স্ত্রীর প্রতারণা মামলায় বিয়ে পাগল মাহবুব লন্ডনীর ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। রোববার সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল আমিনের আদালতে তাকে এ দন্ডাদেশ দেয়া হয়। তিনি দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের মৃত আলতাব ওরফে আনোয়ারুল হক চৌধুরির পুত্র।
জানা যায়, বিয়ে পাগল আবু আছাদ চৌধুরি মাহবুব ওরফে সমসেদ আলী ব্যাপক প্রতারণার মাধ্যমে চরমহল্লা ইউপির কামরাঙ্গি গ্রামের মাহমুদ আলীর মেয়ে মাসুমা বেগম তার স্ত্রী থাকার পরও বিনা অনুমতিতে একের পর এক বিয়ে করে আসছিলেন। তার অসংখ্য বিয়ের মধ্যে প্রতিটির কাবিনে প্রতারণার মাধ্যমে প্রথম বিয়ে লিখা হয়। অবশেষে মাসুমা বেগম বাদি হয়ে সুনামগঞ্জ আদালতে সিআর মামলা নং ২৪৯/২০১৬ইং দায়ের করলে সাক্ষ্য প্রমাণ শেষে রোববার এ রায় প্রদান করা হয়। রায়ে প্রতারণার দায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। এছাড়া তার স্ত্রীদের দায়েরি সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ আদালতে আরো একাধিক মামলা বিচারাধিন রয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক স্ত্রীর মামলায় তিনি সাজাপ্রপ্ত পলাতক আসামি বলে জানা গেছে। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট হিমেল আহমদ।

Share





Related News

Comments are Closed