Main Menu

টাইগারদের ২১১ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

বৈশাখী নিউজ ডেস্ক: দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে সংগ্রহ করে শ্রীলঙ্কা। ফলে ম্যাচ জিততে হলে টাইগারদের সংগ্রহ করতে হবে ২১১ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় রোববার বিকেল পাঁচটায়।
শ্রীলংকার বিপক্ষে সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। দলে রয়েছে ৪টি পরিবর্তন। আগের ম্যাচে দলে অভিষেক হয়েছিলো ৪ জনের তবে এবার সংখ্যাটা চার না হলেও নেহাত কম নয়। এবার সংখ্যাটা দুয়ে। এই ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে সিলেটের লকাল বয় আবু জায়েদ রাহীর এবং মেহেদি হাসানের। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল। তাকে জায়কা করে দিতে আগের ম্যাচে অভিষেক হওয়া সিলেটের লোকাল ম্যান জাকির হোসেন দলে চান্স পাননি।তাছাড়া আফিফ হোসেনের পরিবর্তে খেলবেন মো: মিথুন।
এদিকে সিলেটে টাইগারদের অভিষেক ম্যাচকে ‘বিশেষ’ করে রাখতে ম্যাচের টসের জন্য রাখা হয় বিশেষ কয়েনের ব্যবস্থা। বিশেষায়িত কয়েন দিয়েই ম্যাচে টস করতে নামেন বাংলাদেশ ও শ্রীলংকা দলের অধিনায়ক।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২১১ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে শ্রীলংকা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকের লঙ্কানদের দুই ওপেনিং ব্যাটসম্যান গুনাতিলাকা ও মেন্ডিস। নিজের অভিষেক ম্যাচে ওপেনিং বোলার হিসেবে বল করা রাহী নিজের প্রথম ওভারেই দিয়ে দেন ১২ রান। এর পর রানের লাগাম টাইগারদের অন্য বোলাররা টেনে ধরতে পারেনি। পাওয়ার প্লের ৬ ওভারে ৬৩ রান তুরে নেয় সফরকারী লঙ্কানরা। তবে ম্যাচে দুই দুইবার চান্স পেয়েও ৪২ এর বেশী রান করতে পারেননি গুনাতিলাকা। তবে চতুর্থ ওভারে তামিম ইকবাল গুনাতিলাকার ক্যাচ মিস করলেও সৌম্য সরকারের করা একাদশ ওভারে তিনি ক্যাচটি লুফে নিতে ভ’ল করেননি। যার ফলে ৯৮ রানের ওপেনিং জুটি ভাঙ্গে।দ্বিতীয় উইকেট জুটিতে মেন্ডিসকে সঙ্গে নিয়ে আরো আগ্রাসী হয়ে উঠেন পেরেরা। মাত্র ২৬ বলে ৫০ রান সংগ্রহ করে এই জুটি । তবে ১৭ বলে একটি ছয় ও তিনটি চারের সাহায্যে ৩১ রান করে পেরেরা ফিললে ভাঙ্গে এই জুটি। লোকাল বয় রাহী করা বলে সৌম্য সরকারের হাতে লং অফে ক্যাচ দেন তিনি। এরপর দারুণ খেলতে থাকা মেন্ডিসকে (৭০) মুস্তাফিজ ফেরালে তিন উইকেটে ১৬০ রানে পরিণত হয় শ্রীলংকা। তবে উইকেট পড়লেও রানের চাকা দুর্দান্ত গতিতে চলতে থাকে। শেষ দিকে সানাকা ১১ বলে ৩০ ও তারাঙ্গা ১৩ বলে ২৫ রান করলে ২১০ রানের বিশাল সংগ্রহ পায় লঙ্কান বাহিনী।
বাংলাদেশের হয়ে রাহী ,মুস্তাফিজ,সাইফউদ্দিন ও সৌম্য একটি করে উইকেট লাভ করেন।

Share





Related News

Comments are Closed