জামিন পেয়ে জিয়ার মাজারে সিলেট বিএনপির নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ৮ই ফেব্রয়ারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের সাজা প্রদানের দিন সিলেটে আওয়ামীলীগ-ছাত্রলীগের গুলী ও হামলাকে কেন্দ্র করে সিলেটে বিএনপি নেতাকর্মীদের উপর দায়েরকৃত মামলায় জামিন লাভ করেছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ বিএনপি নেতাকর্মীদের ৬ সপ্তাহের জামিন প্রদান করেন। বিএনপি নেতৃবৃন্দের পক্ষে উচ্চ আদালতে জামিনের শুনানীতে অংশ নেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিষ্টার কামরুজ্জামান সেলিম।
জামিন লাভের পর সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিএনপির প্রতিস্টাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও মোনাজাত করেন।
উচ্চ আদালতে উপস্থিত হয়ে জামিন লাভ করেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, জেলা সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর সহ-সভাপতি ফাত্তাহ বকশী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, বিএনপি নেতা আব্দুস সামাদ তোহেল, জেলা ও মহানগর ছাত্রদল নেতা আকতার বক্স, আফসর খান, রুমেল শাহ, এমদাদুল হক স্বপন, সৈয়দ সারওয়ার রেজা, আনোয়ার হোসেন রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীব ও রাসেল আহমদ খান।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed