Main Menu

ওসমানীর কবরে মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী’র ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র কবর স্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন, মুক্তিযোদ্ধা অলিউর রহমান, মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, মুক্তিযোদ্ধা অনিল দাশ তালুকদার, মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা মন্তাজ আলী, মুক্তিযোদ্ধা সতিষ রায়, মুক্তিযোদ্ধা সন্তান অধর সিংহ, সৈয়দ আহমদ বহলুল, আলী আহমদ, এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর, হিরণ মিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed