বেলাল হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ভাতালিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত আব্দুল কাদির বেলাল‘র হত্যাকারীদের ফাঁসির দাবীতে শুক্রবার বাদ জুম্মা নগরীর ভাতালিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে বৃহত্তর ভাতালিয়াবাসী। বিক্ষোভ মিছিলটি নগরীর ভাতালিয়া জামে মসজিদের সামনে থেকে শুরু করে নগরীর লামাবাজার পুলিশ ফাড়ি সামনে গিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সালাউদ্দিন বক্্র সাইলাই, আব্দুস সালাম, আব্দুর রকিব বাবলু, নাজিম উদ্দিন, বসর উদ্দিন, সহীদ আহমদ, সোয়েব আহমদ, সাব্বির আহমদ, নাজমুল ইসলাম রিপন,আব্দুস সহিদ সেলিম, মোস্তাক আহমদ, মাহবুব এলাহী, তোফায়েল আহমদ, জুনেদ আহমদ, রুবেল আহমদ, জুয়েল আহমদ, আলী হোসেন, লাব্বায়েক, খায়ের আহমদ, খায়রুল আমিন, সোহেল আহমদ, মো: জুয়েল আহমদ, মো: শহিন আহমদ মুন্না, মো: আলী আহমদ, লিমন আহমদ, বকুল আহমদ, আবু বক্কর সেলিম, জয়েল আহমদ, জাকারিয়া আহমদ, মতিউর রহমান মতি, জামেল আহমদ, মো: ইনুছ মিয়া, সালেহ আহমদ, মো: আকবর, মো: সাদ্দাম, শিপলু আহমদ, জুনেদ, রাসেল, ফুয়াদ, লিয়াকত হোসেন ,চয়ন ও খায়রুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গত ১১ ফেব্রæয়ারী নগরীর ভাতালিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদির বেলাল (৩৮) মারা যান। তিনি নগরীর ভাতালীয়া এলাকার মৃত আব্দুল মন্নানের পুত্র। একই এলাকার বাসিন্দা মৃত আলাউদ্দিন এর পুত্র দেলওয়ার হোসেন (৪৫) আব্দুর কাদির বেলালের জায়গায় ঘর নির্মান করতে গেলে বেলাল তাতে বাধা প্রদান করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দেলওয়ার হোসেন বেলালকে মারধোর করতে থাকে। গুরুতর আহত অবস্থায় বেলালকে দ্রæত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে গত বুধবার বিকেল সাড়ে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। সংঘর্ষের ঘটনার পরদিন ১২ ফেব্রুয়ারী বেলালের বড় ভাই সেলিম আহমদ ৪ জনকে আসামী করে সিলেট কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা হলো- দেলোয়ার হোসেন ও তার স্ত্রী রুপা বেগম ছেলে দিদার রাজু এবং মেয়ে দিলরুবা আক্তার পপি।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed