জগন্নাথপুরে জুয়ার আসর থেকে আটক ১৩
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর সেতুর নীচ থেকে বৃহস্পতিবার রাতে মদ খেয়ে মাতলামি ও জুয়াখেলার আসর থেকে ১৩জনকে আটক করেছে পুলিশ। এছাড়া একই সময়ে সাদিপুর সেতু থেকে অভিযান চালিয়ে পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক মনির হোসেন (৩৫) উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের আব্দুল গনির ছেলে।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে অভিযান চালিয়ে পাইপগানসহ ডাকাত মনিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দিরাই থানায় অস্ত্র ও ডাকাতির মামলা ছিল। তিনি বলেন,অস্ত্রসহ ডাকাতকে আটক করে নিয়ে আসার পথে সাদিপুর সেতুর নীচ থেকে জুয়া ও মদ খাওয়া থেকে আরো ১৩ জন আটক করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুণ রশীদ চৌধুরী বলেন, আটককৃত ডাকাতের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছে। অপর আটককৃতদের বিরুদ্ধেও মামলা হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed