সিলেট নগরীতে হামলায় আহত বেলালের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর ভাতালিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কাদির বেলাল (৩৮)। তিনি নগরীর ভাতালীয়া এলাকার মৃত আব্দুল মন্নানের পুত্র। এ ঘটনায় আহত অপর ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩০)। সে একই এলাকার হাজী আব্দুল গণির পুত্র।
জানা যায়, গত ১১ ফেব্রুয়ারী একই এলাকার বাসিন্দা মৃত আলাউদ্দিনের পুত্র দেলওয়ার হোসেন (৪৫) আব্দুল কাদির বেলালের জায়গায় ঘর নির্মান করতে গেলে বেলাল তাতে বাধা প্রদান করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দেলওয়ার হোসেন বেলালকে মারধোর করতে থাকে।
গুরুতর আহত অবস্থায় বেলালকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বুধবার বিকেল সাড়ে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সংঘর্ষের ঘটনার পরদিন ১২ ফেব্রুয়ারী বেলালের বড় ভাই সেলিম আহমদ ৪ জনকে আসামী করে সিলেট কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা হলো- দেলোয়ার হোসেন ও তার স্ত্রী রুপা বেগম, ছেলে দিদার রাজু এবং মেয়ে দিলরুবা আক্তার পপি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরে আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed