পীর হবিবুর রহমানের ১৪তম মৃত্যু বার্ষিকী শুক্রবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোদা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৪তম মৃত্যু বার্ষিকী আগামীকাল ১৬ ফেব্রয়ারি শুক্রবার। এ উপলক্ষে দিনব্যাপী সিলেট জেলা গণতন্ত্রী পার্টি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৬ ফেব্রয়ারি শুক্রবার বেলা ১১টায় মরহুমের মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ শেষে দক্ষিণ সুরমার বাগরখলাস্থ গ্রামের বাড়ীতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়, সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টির তালতলাস্থ দলীয় কার্যালয়ে জননেতা পীর হবিবুর রহমানের বর্ণাঢ্য রাজনীতিক জীবন শীর্ষক আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী।
পীর হবিবুর রহমানের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণতন্ত্রী পার্টির কর্মী সূচিতে পার্টির সকল নেতাকর্মী, শুভাকাঙ্খী, মুক্তিযুদ্ধেল চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল সমূহের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সিলেট জেলা সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া। বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed