সন্ধানী’র ভ্যাক্সিনেশন কর্মসূচি বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: ঘাতক ব্যাধি হেপাটাইটিস ‘বি’ এবং জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সন্ধানী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের নিয়মিত মাসিক কার্যক্রম হেপাটাইটিস ‘বি’ ও জরায়ুমুখের ক্যান্সারের ভ্যাক্সিনেশন কর্মসূচি বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
ওই দিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় সন্ধানী অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগ্রহী ভ্যাক্সিন গ্রহীতাদের ‘সন্ধানী’, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, দ্বিতীয় তলা (সেমিনার রুমের পাশে, প্রয়োজনে ০১৯১১-৪০৪৩৯৬, ০১৬৭১-৯৯৪৩৩৪) এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্ক্রিনিং চার্জ (শুধুমাত্র ১ম ডোজের ক্ষেত্রে): ১০০ টাকা, ১৫ বছরের উর্ধ্বদের জন্য ৫০০ টাকা ও ১৫ বছরের নিচে বয়স্কদের জন্য ৪০০ টাকা করে রাখা হবে।
Related News
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টো থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত)Read More



Comments are Closed