শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃস্টে ইন্টারনেট অপারেটরের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকায় মো. শাহজাহান (২০) নামে এক ইন্টারনেট অপারেটরের মৃত্যু হয়েছে। ইন্টারনেট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে তার মৃত্যু হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মতিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার সাভিসের স্টেশন ম্যানেজার স্বপন লাল চক্রবর্তী বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে দগ্ধ হয়ে শাহজাহান ঘটনাস্থলেই মারা যান।’
শাহজাহান সাতগাঁও মাধবপাশা নতুনবাজার এলাকার সাহেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত শাহজাহান মতিগঞ্জ বাজারে ইন্টারনেটের তার টানতে গিয়ে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে তার উপর পড়ে যান। এসময় ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইন থেকে আগুনে দগ্ধ হয়ে তিনি মাটিতে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed