ভোরে ঢাকা পৌছেছেন খালেদা জিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ভোররাত সোয়া ৪টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে এসে পৌঁছান খালেদা জিয়া। সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে বেগম জিয়ার গাড়িবহর সিলেট থেকে রাজধানীর উদ্দেশে যাত্রা করে।
এর আগে সন্ধ্যা ৬টায় সার্কিট হাউজ থেকে শাহজালাল (র.) এর মাজারে যান এবং মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারপার্সন। সেখানেও তাঁকে স্বাগত জানাতে মাজারের মূল ফটকে অবস্থান নেন নেতাকর্মীরা।
সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল (রহ.) এ মাজারে প্রবেশ করার সময়ই মাগরিবের আজান হওয়ায় তিনি সেখানেই নামাজ আদায় করেন। এরপর কিছুক্ষণ দোয়া-দরুদ পড়ে মোনাজাত করেন। মুফতি নেহাল উদ্দিন মিলাদ পড়ান। মাজারের খাদেম কবির এ সময় মোনাজাত পড়ান।
সেখান থেকে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে শাহপরাণের মাজারে যান বিএনপি চেয়ারপারসন। প্রায় ২৫ মিনিট অবস্থান করে দোয়া ও মোনাজাত শেষে ফের সিলেট সার্কিট হাউজের দিকে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী।
শাহপরাণের মাজারে পৌঁছুনোর আগেই সেখানেও দলের সভানেত্রীকে স্বাগত জানাতে দলের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়।
খালেদা জিয়ার সঙ্গে উভয় মাজারে মোনাজাতে অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, শ্যামা ওবায়েদ, হেলেন জেরিন খান ও খালেদা ইয়াসমিন প্রমুখ। এছাড়া, বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও তার সাথে ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed