Main Menu

গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃস্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে ইলেক্ট্রিক খুঁটির উপর কাজ করতে গিয়ে এক মেকানিকের মৃত্যু হয়েছে। নিহত সাদ্দাম হোসেন (২৫) উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের আব্দুস সালামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫টায় বিজিবি ক্যাম্পের ভিতরে ইলেক্ট্রিকের কাজ করতে যান সাদ্দাম। এ সময় কাজ করতে একটি খুঁটির উপর দাড়ান তিনি। হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত সাদ্দাম হোসেনের আত্মীয় স্বজনের দাবী বিজিবি ক্যাম্পের বিদ্যুতের কাজের জন্য তাকে বাড়ী থেকে নিয়ে আসা হয়েছিল।
এ ব্যাপারে সিলেট বিজিবি’র অধিনায়ক জানান, বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের ভিতরে বিদ্যুতের খুঁটির উপর যে মেকানিকের মৃত্যু হয়েছে এ বিষয়ে তিনি খুঁজ নিয়ে দেখছেন। খুঁটির সাথে বাইরের গ্রাহকদের সংযোগ লাইন ঠিক করতে সাদ্দাম হোসেন এখানে কাজ করতে এসেছিলেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed