Main Menu

গণবি’তে ল’ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন টিম এলুভিয়ন

সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (এলপিএল) ‘ল’ প্রিমিয়ার লীগ ২০১৮ ফাইনাল ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় টিম এলুভিয়ন (৬ষ্ঠ সেমিস্টার) এবং রানার্স আপ হয়েছে টিম মেঘনা কার্টা (৩য় সেমিস্টার)।
প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে সবগুলো উইকেটে ১১১ রান সংগ্রহ করে টিম মেঘনা কার্টা।পরে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম এলুভিয়ন ৫ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে।
খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আলিজা আলী শুভ (৬ষ্ঠ সেমিস্টার),সম্পূর্ণ টুর্নামেণ্টের সর্বোচ্চ উইকেট (১২টি) সংগ্রহকারী জান্নাতুল ফেরদৌস জীবু (৬ষ্ঠ সেমিস্টার), সর্বোচ্চ রান (১৪৬) সংগ্রহকারী জাহিদ ভূঁইয়া (৬ষ্ঠ সেমিস্টার) এবং ম্যান অফ দা টুর্নামেন্ট আতিক (১ম সেমিস্টার)।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন আইন বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল আলম এবং আইন বিভাগের অন্যান্য শিক্ষকেরা। আইন বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল আলম আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের খেলাদুলার পাশাপাশি ভালভাবে পড়ালেখা করার উপদেশ দেন। এ সময় বিভাগের শিক্ষকদের পাশাপাশি কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed