সিলেট পথে আড়াই ঘন্টা ট্রেন যোগাযোগ বিছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যে পৌনে ছয়টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা রেলওয়ে ব্রীজের উত্তর পাড়ে সিলেট থেকে ছেড়ে যাওয়া মালবাহী ট্রেনের একটি বগী লাইনচ্যুত হলে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে।
মালবাহী ট্রেনের পরিচালক আব্দুল লতিফ জানিয়েছেন, ফেঞ্চুগঞ্জ রেলওয়ে ব্রীজ থেকে ট্রেনটি নামার পর বিকট শব্দে ট্রেনের একটি বগী লাইনচ্যুত হয়ে পড়লে চালক ঝুকি নিয়ে ট্রেনটি থামিয়ে দেয়। কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্বার কার্যক্রম চালানোর পর পৌনে ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মাইজগাও ষ্টেশন মাষ্টার হরিপদ দাস জানিয়েছেন, এ দুর্ঘটনার কারণে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এবং ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা ট্রেন ফেঞ্চুগঞ্জে আটকা পড়ে।
মালবাহী ট্রেনটি রেল ব্রীজের একশত গজ অদূরে দুর্ঘটনার কারণে বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed