সিলেটে সুরই বিবি হত্যায় দুইজনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় বৃদ্ধা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাদেরকে আরও ছয় মাস সশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। মামলায় এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
গত বুধবার উপজেলার কাজিরখলা গ্রামের সুরই বিবি হত্যা মামলার এ রায় প্রদান করেন সিলেট মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হালিম।
দন্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ সুরমার সিলাম নয়াপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুস শহীদ (২৮) ও একই উপজেলার কাজিরখলার মৃত দুদু মিয়ার ছেলে ছালিক মিয়া (৩৫)।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মাসুক আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় চার আসামির দুই জনের সাজা হয়। ওপর দুই আসামির মধ্যে দক্ষিণ সুরমার কাজিরখলার মৃত আব্দুল খালিকের ছেলে রাজু আহমদকে খালাস দেওয়া হয় এবং আরেক আসামি মিন্টু মিয়া মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
২০১০ সালের ২৪ অক্টোবর রাতে দক্ষিণ সুরমা কাজিরখলা গ্রামের বাসিন্দা সুরই বিবিকে ঘরে প্রবেশ করে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে অ্যাডভোকেট জাহানারা বেগম বাদি হয়ে ২০১০ সালের ২৪ অক্টোবর ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১১ সালের ২২ জুন তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমার থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল চারজনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। ২০১২ সালের ২৬ নভেম্বর চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানির পর এ রায় দেন আদালতের বিচারক।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed