Main Menu

জয়পুরহাটে ৩টি দোকানে আগুন

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট শহরে গুদামসহ তিনটি ফোমের দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকালে শহরের প্রধান সড়কের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের সামনের ওই দোকানগুলোতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট ফায়ার স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকাল ৩টার দিকে মোস্তফা চেয়ার হাউসের মালিক গোলাম মোস্তফার ফোমের গুদামে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পাশের আরও দুইটি ফোমের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share





Related News

Comments are Closed