বিষ্ণুপুরে ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব সম্পন্ন
মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে : নানান বয়সের হাজার হাজার মানুষের ঢলে সিলেটের বিশ্বনাথ উপজেরার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুরে ৩দিনব্যাপী শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব সম্পন্ন হয়েছে। শত শত বছর ধরে প্রতি বছরের মাঘী পূর্ণিমা তিথিতে ওই মহোৎসব পালন করে আসছেন সনাতন ধর্মালম্বীরা।
গত মঙ্গলবার রাত ৮টায় মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে মহোৎসব শুরু হয় ও বৃহস্পতিবার দুপুরে ধদিরভান্ড ভঞ্জনের মাধ্যমে মহোৎসবের সমাপ্তি হয়।
মধ্যম দিন বুধবার ব্রাক্ষমহুর্ত থেকে শ্রীশ্রী নাম ও লীলা কীর্তন পরিবেশিত হয়। কীর্তন পরিবেশন করেন সর্ব শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল (পনিটুলা-সিলেট), অবনি মোহন দাস (ভারত), নিশিকান্ত তালুকদার (দাড়িয়াপাড়া-সিলেট), জুয়েল দাস (করেরপাড়া-সিলেট)। মহোৎসবে মঙ্গলঘট স্থাপন করেন শ্রীযুক্ত শান্ত গোস্বামী, শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন শ্রীযুক্ত পরিমল দাস ও শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ করেন শ্রীযুক্ত অ্যাডভোকেট নিত্যগোপাল গোস্বামী।
জানা গেছে, চৌষট্রি মোহান্তের অন্যতম শ্রীল নারায়ণ বাচস্পতির পুত্র শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় পাঁচশত বছরেরও অধিক পূর্বে গৌরভূমি শ্রীহট্টে এসে বিশ্বনাথ উপজেলার অন্তর্গত দশঘর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে শ্রীপাট স্থাপন করত: শ্রীভূমির তাপিত মানুষকে শ্রীচৈতন্যের নাম ও প্রেমের পথে সঞ্জীবিত করে মাঘী-পূর্ণিমা তিথিতে সিদ্ধ বকুলবৃক্ষে লীন হয়েছেন। এরপর থেকে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের কৃপায় ও ভক্তজনের সহযোগিতায় শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের আখড়া বাড়িতে নতুন কল্পে শ্রী মন্দির, ভোগমন্দির, ভক্ত নিবাস এবং নাটমন্দির নির্মাণ হয়েছে। পানিয় জলের একমাত্র পুকুর পুনঃস্কার করার পাশাপাশি অন্যান্য উন্নয়নমূলক কাজ চলছে। নিত্যসেবা ও অন্যান্য উৎসব উদ্্যাপন’সহ প্রতি বৎসব মাঘী-পূর্ণিমায় সিদ্ধ বকুলতলায় সমবেত হয়ে তাঁর অন্তর্ধান মহোৎসব উদ্্যাপন করা হয়।
প্রতি বছরই শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসবটি এলাকার হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে প্রাণের মিলন মেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মানুষ ওই মহোৎসবে যোগদান করে থাকেন। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে থাকা অনেক প্রবাসীরাও এসময় দেশে বেড়াতে আসেন। মহোৎসবটি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ধর্ম-বর্নের ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগীতার হাত প্রসারিত করে থাকেন।
মহোৎসব স্থল পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক ও দৌলতপুর ইউপির চেয়ারম্যান আমির আলী, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
মহোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন’সহ ধর্ম-বর্ন নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বৈষ্ণবরায় ধাম পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক মানিক লাল দে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed