Main Menu

বিশ্বনাথে লুবনা হত্যার ঘটনায় মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই সন্তানের জননী গৃহবধূ লুবনা বেগমকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহতের বড় ভাই উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র কামরুল হুদা বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং- ১৪। মামলার আসামী ঘাতক হেলাল মিয়াকে গ্রেফতার করতে তৎপর রয়েছে থানা পুলিশ।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, ঘাতক হেলালকে গ্রেফতার করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।
প্রসঙ্গত : গত বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত জহুর আলীর পুত্র হেলাল মিয়া তার স্ত্রী দুই সন্তানের জননী লুবনা বেগমকে গলায় ছুরি দিয়ে খুন করে। প্রায় ১০ বছর পূর্বে হেলাল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে লুবনা বেগম। হেলাল-লুবনার দাম্পত্য জীবনে আল-আমিন নামের ৯ বছরের এক পুত্র সন্তান ও নাজিফা বেগম নামের সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে। ময়না তদন্ত শেষে শনিবার লো ২টায় নিহতের পিতার বাড়ি উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লুবনা বেগমের দাফন সম্পন্ন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed