মাধবপুরে নদী থেকে মহিলার লাশ উদ্ধার
মাধবপুর সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামের অদূরে বগাযান নদী থেকে সাহেদা বেগম (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি উপজেলার খড়কি গ্রামের মৃত খোরশেদ আলীর কন্যা।
মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর আবুল কাশেম জানান, লাশের গলায় কাপড় পেঁচানো ও ডান চোখ ফোলা জখম ছিল।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে।
থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ওই নারী গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরগর উপজেলার খান্দুরা দরবার শরিফে ওরফের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে আর ফেরত আসেননি। একদিন পর শুক্রবার রাতে স্থানীয় লোকজন নদীতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে শনিবার দুপুরে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতের গ্রেফতারের চেষ্টা চলছে। এখনো মামলা হয়নি।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed