বুড়িমারী সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মঞ্জুরুল আলম (২০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাটগ্রাম উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রোববার ভোর পৌনে ৪টার দিকে বুড়িমারী ইউনিয়নের উফারমারা-নাটারবাড়ি এলাকার আসাদুল ইসলামের ছেলে মঞ্জুরুল আলমসহ কয়েকজন গরু ব্যবসায়ী বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতীয়-৬১ বিএসএফ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা মঞ্জুরুল আলমকে আটক করে বেদম মারধর করে ওই সীমান্তে ফেলে রেখে চলে যায়। তবে, তার সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা মঞ্জুরুল আলমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম।
এ ব্যাপারে রংপুর-৬১ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুনীরুজ্জামান জানান, এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed