Main Menu

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

মোঃ আল-আমিন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি খয়েরাবাদ সেতুতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বরিশাল-পটুয়াখালি সড়কের ওই সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার সুজাবাদ এলাকার বাসিন্দা সহিদ পেশকারের ছেলে ও সরকারি বরিশাল কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র রাহাত (১৮) এবং একই এলাকার জালাল হোসেনের ছেলে ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শাকিল (২০)। এ ঘটনায় গুরুতর আহত তাদের আরেক বন্ধু নলছিটির শ্রীরামপুর এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে হিরনকে (১৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী ও নিহতের স্বজনরা জানান, বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকার খয়েরাবাদ সেতুর ওপরে একটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে শাকিল ও রাহাতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রনবীর দাস বলেন, ওই দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হিরন নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed