ঝালকাঠিতে কন্যা উৎসবে নারীদের মিলন মেলা
মোঃ আল-আমিন, ঝালকাঠি থেকে: দেশের জনসংখ্যার অর্ধেকই নারী তাই জাতির অগ্রযাত্রায় কন্যাদের দৃঢ়তায় এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের ওপরে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাই এই নারীদের পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তবে একটি মৌলবাদী গোষ্ঠি ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার চেষ্টা আজও অব্যাহত রেখেছে। তাই দেশের অগ্রযাত্রায় আমাদের কন্যাদের দৃঢ় মনোবল নিয়ে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।
ঝালকাঠির পঞ্চ কন্যার উদ্যোগে বাংলাদেশে প্রথম বারেরমত আয়োজিত কন্যা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ২৬ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এ কথা বলেন।
আয়োজক পঞ্চ কন্যার মধ্যে জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হক, ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান, ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো: শাহ আলম, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
উক্ত কন্যা উৎসব অনুষ্ঠানে ঝালকাঠির সস্তান অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সালমা নাছরিন, দ্বিপান্বীতা সাহা, ড. নুরজাহান সরকার, মাকসুদা লিমাসহ জেলার গুণি কন্যারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন পেশায় সাফল্য অর্জনকারী কন্যাদেরকে সম্মাননা ক্রেষ্ট এবং জেলার রক্তগর্ভা মায়েদের সম্মাননা দেয়া হয়। ঝালকাঠিতে জন্ম গ্রহনকারী ৫ নারী যারা এ জেলার কন্যা সন্তান এবং কন্যা উৎসবের আয়োজক পঞ্চ কন্যার উদ্যোগে ” জাগো মা, জননী, কন্যা, ভন্গী জাগো ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী জাগরনে দেশের নারী সমাজকে আরো একধাপ এগিয়ে নিতে (জেলার বিভিন্ন পদে দায়িত্ব প্রাপ্ত ৫ জন নারী উদ্যোক্তার (সরকারী কর্মকর্তা সহ সমাজসেবায় নিয়োজিত) উদ্যোগে জেলার সকল কন্যাদের মিলন মেলার মাধ্যমে কন্যা উৎসবকে ঘিরে নানা আয়োজনের মধ্যে বাংলাদেশে প্রথম বারেরমত আয়োজিত কন্যা উৎসবের আয়োজক পঞ্চ কন্যারা হলেন, জেলা পরিষদ সদস্য শারমিন মৌসূমী কেকা, পৌর কাউন্সিলর নাসিমা কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফরিন ফারজানা শিমুল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপী।
অনুষ্ঠানে বিভিন্ন পেশায় সাফল্য অর্জনকারী ঝালকাঠির কন্যাদেরকে সম্মাননা ক্রেষ্ট এবং জেলার রতœগর্ভা মায়েদের সম্মাননা দেয়া সহ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।
প্রসংঙ্গত গত ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন শেষে জয়িতাদের সম্বর্ধনা দিয়ে রাতে জেলার পাচঁজন নারী একত্রিত এক স্থানে চা খাওয়ার সময় আনন্দের বশে বসিভূত হয়ে ঝালকাঠি জেলার মেয়েদের জন্য ভালো কিছু করার উদেশ্যে বেগম রোকেয়ার স্বপ্নকে হৃদয়ে ধারন করে জয়িতাদের দৃঢ় প্রত্যয়ে প্রত্যয়ী হয়ে নতুন স্বপ্ন বুনেন পাচঁজন নারী। আর সেই স্বপ্ন হলো জেলার অনেক প্রতিষ্ঠিত মেয়েরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে। তাদের একত্রতি করে নিজ জেলার সাথে পরিচয় করিয়ে দেয়া, নিজ জেলার প্রতি, বাবার বাড়ির প্রতি একটা সংযোগ তৈরী করে দেয়া, বড় বড় অবস্থানে থাকা ঝালকাঠির সকল কন্যাদের সাথে একত্রিত হয়ে একে অপরের সাথে পরিচিত হওয়া, যারযার অবস্থান সম্পর্কে জানা এবং ভবিষ্যতে একে অপরের পরিপুরক হয়ে সহযোগীতা করা দেশের বিভিন্ন স্থানে সরকারী কর্মকর্তা হিসেবে , দেশের বাহিরে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝালকাঠির কন্যা সন্তানদের আগমনে আমাদের জেলা সমৃদ্ধ হবে। তাদের সহযোগীতায় এ জেলার গরীব অসহায় মেধাবী মেয়েরা কর্মসংস্থান খুজে পাবে। নতুন প্রজন্মের মেয়েদের সামনে যখন তারা তাদের জীবনের সফলতার গল্প করবেন মেয়েগুলো সেই আলোতে হাটতে শিখবে আর এই স্বপ্ন বাস্তবায়নে রুপান্তরিত করতেই “কন্যা উৎসব” আয়োজন । “কন্যা উৎসব””অনুষ্ঠানকে স্বরনীয় করে রাখতে স্থানীয় শিল্পী ছাড়াও বিশিষ্ট সংগীত শিল্পী মমতাজ বেগম এমপি কন্যাদের জন্য সংগীত পরিবেশন করেন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed