নবীগঞ্জে স্কুলে বইখাতা রেখে নিখোঁজ প্রেমিক যুগল
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্কুলে বইখাতা রেখে ৩দিন ধরে নিখোঁজ প্রেমিক যুগল। এ ঘটনায় এলাকাজুড়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে ।
জানা যায়, উপজেলার হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি নামক স্থানে ডাঃ মোস্তফা ইন্টারন্যাশনাল স্কুলে গত বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় স্কুলে পড়তে আসে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রানীগাও গ্রামের বর্তমান মেম্বার এনামুল হকের পুত্র ৮ম শ্রেনীতে পড়ুয়া মুরর্শেদ মিয়া ও চাঁনপুর গ্রামের জহির মিয়ার মেয়ে ৮ম শ্রেণী পড়ুয়া তানিয়া বেগম । বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রেমিক যুগল স্কুলে বই-খাতা রেখেই পালিয়ে যায় । একই স্কুলে পড়ার সুবাধে মুরর্শেদ ও তানিয়ার মধ্যে প্রেমের সখ্যতা গড়ে উঠে । এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার থেকে এই প্রেমিক জুটি নিখোঁজ রয়েছে। এই নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে ।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed